মাদক ও মোবাইলের অপব্যবহার রুখতে বান্দরবানে গিটার প্রশিক্ষণ

বান্দরবানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের নিজস্ব ঐতিহ্য আর সংস্কৃতি টিকিয়ে রাখার পাশাপাশি কিশোর-কিশোরীদের মাদক ও মোবাইলের অপব্যবহার রুখতে গিটার প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছেন ‘মারমা শিল্পী গোষ্ঠী’ ও ‘চিম্বুক ব্যান্ডে’র বেইস গিটারিষ্ট বমরাম আমলাই নামে এক যুবক।

প্রশিক্ষনার্থীদের বাংলা ভাষার পাশাপাশি মারমা, চাকমা, ত্রিপুরা ও ইংরেজী ভাষায় বিভিন্ন সংগীতের সুর গিটারে বাজানোর প্রশিক্ষণ দিয়ে এলাকায় বেশ সাড়া ফেলেছেন, আর বান্দরবানের একমাত্র এই গিটার প্রশিক্ষণ ক্লাসে যুক্ত হতে পেরে খুশি শিক্ষার্থীরাও।

বান্দরবান জেলা সদরের উজানী পাড়ায় মারমা শিল্পী গোষ্ঠীর একটি রুমে প্রতি শুক্র ও শনিবার আর বিদ্যালয়ের যেকোন ছুটির দিনে ক্ষুদে গিটারিস্টদের মনোমুগ্ধকর গিটার বাজনায় এক মনোরম পরিবেশের সৃষ্টি হয়।

বমরাম আমলাই নামে এক যুবক “বেসিক গিটার লানিং স্কুল ” নামে একটি গিটার প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে, যেখানে স্কুল পড়ুয়া জেলা সদরের বিভিন্ন প্রান্তের প্রায় অর্ধ শতাধিক শিক্ষার্থী প্রশিক্ষণ নিচ্ছে।

এদিকে বাংলা ভাষার পাশাপাশি মারমা,চাকমা,ত্রিপুরা ও ইংরেজী ভাষায় বিভিন্ন সংগীতের সুর গিটারে বাজানোর প্রশিক্ষণ পেয়ে অনেক শিক্ষার্থী এখন যুক্ত হয়েছে বিভিন্ন ব্যান্ড দলে, আর বান্দরবানেরমত এমন একটি দুর্গম এলাকায় এই ধরণের প্রশিক্ষণ গ্রহণ করতে পেরে খুশি গিটার প্রশিক্ষনার্থীরা।

বেসিক গিটার লানিং স্কুল এর গিটার প্রশিক্ষনার্থী সাই সাই মারমা জানান, বান্দরবানের মত এমন একটি দুর্গম জেলাতে আমরা গিটার প্রশিক্ষণ নিতে পারছি এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। সাই সাই মারমা আরো জানান, আমাদের স্যার আমাদের খুব সুন্দরভাবে প্রশিক্ষণ প্রদান করেন আর আমরাও এগিয়ে যাচ্ছি।

প্রশিক্ষনার্থী ছাইমে মারমা জানান, এক সময় আমার গিটার শিখতে খুব ইচ্ছা ছিল, কিন্তু কোন প্রশিক্ষণ কেন্দ্র না থাকায় শিখতে পারছিলাম না বান্দরবানে, তবে বেসিক গিটার লানিং স্কুল চালু হওয়ায় এখন আমার গিটারে পারদর্শীতা অনেক বেড়েছে।

NewsDetails_03

এদিকে বর্তমান সমাজের কিশোর-কিশোরীদের মাদক ও মোবাইলের অপব্যবহার রুখতে শুক্র ও শনিবারের এই গিটার প্রশিক্ষণ তাদের সময়কে সঠিক কাজে লাগাবে এবং বিভিন্ন ক্ষতিকর দিক থেকে কিশোর-কিশোরীরা রক্ষা পেয়ে একজন দক্ষ গিটারিস্ট হিসেবে সমাজে আর্বিভূত হবেন বলে প্রত্যাশা প্রশিক্ষকের।

বেসিক গিটার লানিং স্কুল এর গিটার প্রশিক্ষক বমরাম আমলাই জানান, আমি চিম্বুক ব্যান্ডে বেজ গিটার বাজায়। পাশাপাশি মারমা শিল্পী গোষ্ঠীর যখনি কালচারাল প্রোগাম হয় সেখানে গিটার বাজায়, বিভিন্ন সরকারি বেসরকারি অনুষ্ঠানে ও গিটার বাজিয়ে আসছি। অনেক অবিভাবকের কাছ থেকে গিটার শেখানোর জন্য প্রস্তাব আসছিল। প্রথমে আমার সাহস ছিলোনা,পরে চিন্তা করলাম আমার একটা কিছু করতে হবে গিটার নিয়ে, বান্দরবানের পরবর্তী প্রজন্ম জন্য কিছু একটা করতে হবে। এমনিতেই যুব সমাজ বর্তমানে যেভাবে মোবাইল গেমস আসক্ত হচ্ছে এখান থেকে কিছুটা দূরে থেকে গিটার তাদের ভবিষ্যত জীবনে একটা কাজে আসবে।

বেসিক গিটার লানিং স্কুল এর গিটার প্রশিক্ষক বমরাম আমলাই আরো জানান, আমার গিটার স্কুলে বিভিন্ন জাতি গোষ্ঠীর শিক্ষার্থী শিখতে আসে, আর গিটার দিয়ে বাংলার পাশাপাশি বিভিন্ন ভাষায় গান তোলা হয়। আমার ভবিষ্যত পরিকল্পনা আমার স্কুল আরো বড় হবে, আর এখানে গিটার প্রশিক্ষণ পেয়ে শিক্ষার্থীরা আরো উচ্চ পর্যায়ে চলে যাবে।

বমরাম আমলাই আরো জানান, ২০১৮ সালে ৫জন শিশু শিক্ষার্থী নিয়ে শুরু করি বেসিক গিটার লানিং স্কুল,আর বর্তমানে অনেক প্রশিক্ষানার্থী এই বেসিক গিটার লানিং স্কুল থেকে প্রশিক্ষণ নিয়ে বিভিন্ন ব্যান্ড দলের সাথে যুক্ত হয়েছে।

এদিকে পার্বত্য জেলা বান্দরবানে ব্যক্তি উদ্যোগে এমন প্রশিক্ষণকে সাধুবাদ জানানোর পাশাপাশি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনিস্টিটিউট এর পক্ষ থেকে সাংস্কৃতিক অঙ্গনকে এগিয়ে নিতে বিভিন্ন ধরণের কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানান বান্দরবান ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনিস্টিটিউটের পরিচালক নু ক্রাচিং মার্মা।

তিনি জানান, পার্বত্য জেলা বান্দরবানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কৃষ্ঠি ও ঐতিহ্য সংরক্ষণের জন্য বান্দরবান ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনিস্টিটিউট নিয়মিত কাজ করে যাচ্ছে আর বিলুপ্তির পথে চলে যাওয়া বিভিন্ন পাহাড়ের সম্পদকে আমরা সংরক্ষণ করছি এবং নতুন প্রজন্মের শিক্ষার্থীদের বিভিন্ন ভাবে সাংস্কৃতিক পরিমন্ডলে সমৃদ্ধ করছি।

বান্দরবান ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনিস্টিটিউটের পরিচালক নু ক্রাচিং মার্মা আরো বলেন, বমরাম আমলাই এর ব্যক্তি উদ্যোগে গিটার প্রশিক্ষণ কার্যক্রম একটি প্রশংসনীয় উদ্যোগ আর এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই।

আরও পড়ুন