রাঙামাটিতে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট শুরু

রাঙামাটিতে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। আজ বুধবার সকালে মারী স্টেডিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নিশাত শারমিন।

অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার মো. হারুন অর রশিদ, জেলা শিক্ষা অফিসার সরিৎ চাকমা, জেলা ক্রীড়া সংস্থার সদস্য হৃদয় চাকমা, নির্মল বড়ুয়া মিলন, এস. এম. ফরিদ উদ্দিন ছোটন ও শফিকুল ইসলামসহ ক্রীড়াঙ্গনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

NewsDetails_03

উদ্বোধনী বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক নিশাত শারমিন বলেন, খেলার মাধ্যমে যুবসমাজকে সুস্থ ধারায় উদ্বুদ্ধ করতে হবে। খেলাধুলা মানুষকে শৃঙ্খলাবদ্ধ করে এবং সমাজে সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করে। আমাদের জেলা এগিয়ে যাক—এটাই প্রত্যাশা।

উদ্বোধনী ম্যাচে লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের মুখোমুখি হয় রাগিব রাবেয়া কলেজ। শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে খেলা উত্তেজনা ছড়ায়। প্রথমার্ধের ২৫তম মিনিটে রাগিব রাবেয়া কলেজের করা একমাত্র গোলই শেষ পর্যন্ত তাদের জয় নিশ্চিত করে। নির্ধারিত সময়ের বাকি অংশে উভয় দলই আক্রমণ চালালেও আর গোলের দেখা মেলেনি। ফলে ১–০ গোলে জয় পায় রাগিব রাবেয়া কলেজ।

জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে মোট ১২টি কলেজ অংশগ্রহণ করছে। চ্যাম্পিয়ন দল পাবে ৩৫ হাজার টাকা, রানার্স-আপ দলের জন্য রয়েছে ২৫ হাজার টাকা প্রাইজমানি। এছাড়া ম্যাচ ফি বাবদ প্রতিটি দলকে প্রদান করা হবে ৫ হাজার টাকা।

আরও পড়ুন