রাঙামা‌টিতে তিন‌দিনব্যাপী বিজয় মেলা শুরু

মহান বিজয় দিবস উপলক্ষ্যে রাঙামা‌টি‌তে তিন‌দিনব্যাপী বিজয় মেলা শুরু হ‌য়ে‌ছে। আজ সোমবার রাঙামা‌টি জিম‌নে‌শিয়াম প্রাঙ্গ‌নে এ মেলার উদ্বোধন ক‌রেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ।

মেলা উদ্বোধন পরবর্তী রাঙামা‌টি জিম‌নে‌শিয়ামে বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়া হয়।

NewsDetails_03

এসময় জেলা প্রশাসক জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে দেশের জন্য জীবন আত্মদানকারী জাতির বীর শ্রেষ্ঠ সন্তানদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন, ১৬ ডিসেম্বর আমাদের জন্য খুবই তাৎপর্যপূর্ণ একটি দিন। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের বিনিময়ে আমরা আমাদের স্বাধীনতার লাল সূর্য ছিনিয়ে আনতে সক্ষম হই। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম হয়।

অনুষ্ঠা‌নে পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন ছাড়াও বীর মুক্তিযোদ্ধাগণ, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন