রাঙামাটিতে নিরাপত্তাবা‌হিনীর টহলে হামলা, সন্ত্রাসী নিহত

রাঙামাটির লংগদু উপজেলার কিসিংছড়া এলাকায় এলাকায় নিরাপত্তাবাহিনীর সাথে বন্দুকযুদ্ধে পাহাড়িদের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ এর এক সন্ত্রাসী নিহত হয়েছে। আজ বৃহষ্পতিবার সকালে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায় ওই এলাকায় টহলরত আইনশৃঙ্খলা সদস্যদের উপর ইউপিডিএফ এর সশস্ত্র সন্ত্রাসীরা হামলা চালালে দুপক্ষে বন্দুকযুদ্ধ শুরু হয়। এ সময় এক সন্ত্রাসী নিহত হয়েছে। নিহতের নাম পরিচয় জানা যায়নি।

NewsDetails_03

নিরাপত্তা বাহিনীর সূত্রে জানা গেছে, প্রসিত বিকাশের নেতৃত্বাধীন পার্বত্য চুক্তি বিরোধী উপজাতীয়দের সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ একটি সশস্ত্র সন্ত্রাসী দল অবস্থান করছে এমন সুনির্দিষ্ট তথ্যে ঘটনাস্থলে নিরাপত্তাবাহিনীর একটি টহলদল গেলে তাদের উপর গুলিবর্ষণ শুরু করে ইউপিডিএফ সন্ত্রাসীরা। এ সময় আত্মরক্ষার্থে সেনা সদস্যরা পাল্টা গুলি ছুড়লে উভয়পক্ষ বন্দুকযুদ্ধ শুরু হয়।পরে ঘটনাস্থলে অভিযান চালিয়ে সামরিক বাহিনীর পোশাকসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে সেনা বাহিনী।

লংগদু থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ জানান, সেনাবাহিনীর সাথে বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছে। তিনি তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানাতে পারেননি।

আরও পড়ুন