রাঙামাটিতে পু‌লি‌শের অভিযানে ১০ জন গ্রেফতার

রাঙামাটির কোতয়ালী থানার বিশেষ অভিযানে একাধিক মামলার আসামী, মাদক কারবারি ও সেবীসহ মোট ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ সোমবার (০৬ এপ্রিল) জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের একটি দল শহরের রিজার্ভ বাজার, ভেদভেদী বাজারসহ বিভিন্ন মাদক স্পটে অভিযান চালায়। অভিযানে একাধিক মামলার আসামীসহ মোট ১০ জনকে গ্রেফতার করা হয়।

NewsDetails_03

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন, আনোয়ার হোসেন, শিবাশীষ দত্ত, নাছির উদ্দিন, জাহিদুল আলম, ইরিন চাকমা, ইমন চাকমা, সুশান্ত চাকমা, রনেল চাকমা, আকাশ ও মিল্টন বিশ্বাস।

কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জসীম উদ্দীন বলেন, রাঙামাটি শহরে মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে আমাদের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় রিজার্ভ বাজার ও ভেদভেদী এলাকাসহ বিভিন্ন স্পটে অভিযান চালিয়ে একাধিক মামলার আসামী ও মাদক সংশ্লিষ্ট ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদকমুক্ত সমাজ গড়তে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

আরও পড়ুন