রাঙামা‌টিতে মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ

“জীবন একটাই তা‌কে ভালবাসুন, মাদক থে‌কে দু‌রে থাকুন” এই প্রতিপাদ্যে রাঙামা‌টি‌তে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকালে বীর মু‌ক্তি‌যোদ্ধা শহীদ আব্দুস শুক্কুর মাঠে এই ম্যাচ অনুষ্ঠিত হয়।জেলা মাদক নিয়ন্ত্রন অ‌ধিদপ্ত‌রের আয়োজনে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

জেলা মাদক নিয়ন্ত্রন অধিদপ্ত‌রের সহকারী পরিচালক এম. সাইফুল ইসলামের সভাপ‌তি‌ত্বে এতে প্রধান অ‌তি‌থি ছি‌লেন রাঙামা‌টি জেলা যুব উন্নয়ন অধিদপ্ত‌রের উপ পরিচালক মোহাং শাহজাহান। এসময় জেলা মাদক নিয়ন্ত্রন অধিদপ্ত‌রের পরিদর্শক মোহাম্মদ মনিরুজ্জামান, সহকারী উপপরিদর্শক মো. মনিরুজ্জামান প্রমূখ উপস্থিত ছিলেন।

ফুটবল খেলায় লাল দল বনাম সবুজ দল প্রতিদ্বন্দ্বিতা করে। খেলায় লাল দল ৩-১ গোলে সবুজ দল‌কে পরা‌জিত ক‌রে। বিজয়ী দ‌লের প‌ক্ষে হান্নান ২‌টি, ফের‌দৌউস আলম ১‌টি গোল ক‌রেন। বিজিত দ‌লের হ‌য়ে গোল ক‌রেন নাইম।

পরে অথিতি বৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। খেলায় রেফারি দায়িত্বে ছিলেন রাঙামা‌টি জেলা ফুটবল রেফারি এসোসিয়েশনের সদস্য মোঃ

আরও পড়ুন