রাঙামাটির পৌরসভা মেয়রকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের আল্টিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা। আজ বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে পৌরসভা চত্বরের সমাবেশ থেকে এ আলটিমেটাম দেয়া হয়।

এর আগে শহরের দোয়েল চত্বর থেকে একটি মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি শহরের প্রধান সড়ক ঘুরে পৌরসভা কার্যালয়ের সামনে অবস্থা নিয়ে বিক্ষোভ সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন আব্দুল আহাদ, আফিয়া বেগম, শরিফুল ইসলাম শাকিল প্রমুখ।
বক্তারা বলেন, আওয়ামী লীগের ব্যানারে নির্বাচিত কোনো জনপ্রতিনিধি কোথাও দায়িত্ব পালন করতে পারবে না, রাঙামাটি পৌরসভার মেয়র এখনো দায়িত্ব পালন করছে, আপনাকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ করতে হবে। যদি তা না করে, তাহলে ছাত্র সমাজ এই পৌরসভার অবস্থা গণভবনের মতো করবে।


