রাঙ্গামাটি শহরে জান্নাতুল নাঈম (২১) নামে এক গৃহবধূ ঘরের সিলিংয়ের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আজ শুক্রবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। নিহত জান্নাত জেলা শহরের আলম ডর্ক ইয়ার্ড এলাকার ড্রাইভার রবিউল আলমের স্ত্রী। কি কারণে গৃহবধূ জান্নাত ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে তার প্রকৃত কারণ জানা যায়নি।
নিহত জান্নাতের স্বামী রবিউল জানান, তাদের সুখের সংসার করছিলো, শুক্রবার বিকেলে এক সাথে নাস্তা করে তিনি গাড়ি চালানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যায়,তারপর সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
রাঙ্গামাটি কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার কামাল জানান, মরদেহটি ময়না তদন্তের জন্য রাঙ্গামাটি সদর হাসপাতালে প্রেরণ করা হবে। তারপর হত্যাকান্ডের প্রকৃত কারণ সম্পর্কে জেনে মামলা দায়ের করা হবে।



