রাজস্থলীতে আসামী গ্রেপ্তার

রাঙামাটির রাজস্থলী থানা পুলিশের অভিযানে সি আর মামলার পরোয়ানাভুক্ত ১পলাতক আসামীকে উপজেলার বিমাছড়া এলাকা হতে গ্রেপ্তার করা হয়েছে।

আজ রবিবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় রাজস্থলী থানার এস আই কল্যান ত্রিপুরার নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ পরোয়ানাভুক্ত আসামি উনুমং মারমাকে (৪০) গ্রেপ্তার করে।

NewsDetails_03

আটককৃত আসামি উনুমং মারমা রাজস্থলী উপজেলার ২নং গাইন্দ্যা ইউনিয়নের বিমাছড়া এলাকার মৃত ক্যাচিংপ্রু মারমার ছেলে বলে জানান রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী।

ওসি আরোও জানান, উনুমং মারমা সি আর মামলার পলাতক পরোয়ানাভুক্ত আসামি। তাকে আটক করে নিয়মিত মামলা করে রাঙামাটি বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন