রামগড়ে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে বিএনপির বিজয় শোভাযাত্রা

পতিত স্বৈরাচার আওয়ামীলীগ সরকার পতন ও জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে খাগড়াছড়ির রামগড়ে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় রামগড় উপজেলা বিএনপির কার্যালয় থেকে বিজয় শোভাযাত্রাটি রামগড় পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিএনপির কার্যালয়ে সামনে এক পথসভায় মধ্যে দিয়ে শেষ হয়। এতে রামগড় উপজেলা, পৌর বিএনপি সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের পাশাপাশি স্থানীয় বিভিন্ন শ্রেণীপেশার মানুষ বিজয় শোভাযাত্রায় অংশ নেয়।

NewsDetails_03

রামগড় উপজেলা বিএনপির সভাপতি, মো.জসিম উদ্দিনের সভাপতিত্বে বিজয় শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি এবং রামগড় উপজেলা ও পৌর বিএনপির সমন্বয়ক হাফেজ আহমদ ভূঁইয়া, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো.জসিম উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, মো.সাফায়েত মোর্শেদ ভূঁইয়া মিঠু, যুগ্ম-সাধারণ মো.ইলিয়াস হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহ আলম বাদশাহ, পৌর বিএনপির সভাপতি মো. বাহার উদ্দিন, পৌর বিএনপির সহ-সভাপতি মো. হারুন, সাধারণ সম্পাদক শেফায়েত উল্লাহ, সাংগঠনিক সম্পাদক মো.ইলিয়াস হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মো.জামাল উদ্দিন শামীম প্রমূখ।

এছাড়া উপস্থিত ছিলেন, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবকদল, কৃষকদল, শ্রমিকদল, জিয়া পরিষদ, তাতীদলের নেতৃবৃন্দ।

আরও পড়ুন