রামগড়ে মা-মেয়েকে গলা কেটে হত্যা

খাগড়াছড়ির রামগড় উপজেলায় মা ও মেয়েকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাতের কোনো এক সময়ে রামগড় সদর ইউনিয়নের পূর্ব বাগানটিলা এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

NewsDetails_03

নিহতরা হলেন, আমেনা বেগম ও তাঁর মেয়ে রায়হানা আক্তার। বিষয়টি নিশ্চিত করেছেন রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন।

ওসি বলেন, গতকাল রাতে এই ঘটনা ঘটেছে। ঘটনার সময় বাড়িতে মা ও মেয়ে ছিলেন। আজ বৃহস্পতিবার সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়। কীভাবে এই ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন