রুমায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লক ডাউনের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল
বান্দরবানের রুমায উপজেলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লক ডাউনের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকালে রুমা উপজেলায় ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও যুবদল মিছিল ও সমাবেশ আয়োজন করে। রুমা সদর ইউনিয়ন পরিষদ থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। রুমা বাজারসহ এলাকার গুরুত্বপূর্ণ সড়ক সমূহ প্রদক্ষিণ শেষ রুমা বাজারে হিল্টন আবাসিক সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
যুবদলের আহবায়ক লালকিম লিয়ান বমের সভাপতিত্বে আয়োজিত এ বিক্ষোভ সমাবেশে রুমা সদর ইউনিয়ন পরিষদের মেম্বার বিএনপি নেতা জনমনি ত্রিপুরা, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক অংথোয়াইচিং মারমা মারমা ও স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক চসিংনু মারমা। যন ত্রিপুরা পরিচালনায় এ বিক্ষোভ সমাবেশে আরো উপস্থিত ছিলেন, যুবদলের সদস্য সচিব মংক্যচিং মারমা, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিংমং মারমা, ছাত্রদলের সাধারণ সম্পাদক অংবাচিং মারমা ও কৃষক দলের সভাপতি সরবত আলী।

শৈবং এর আস্থানা, পুড়িয়ে দাও, জালিয়ে দাও। উহ্লা চিং এর আস্তানা পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, এই স্লোগানটি বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীদের মুখে মুখে মুখরিত হয়ে ওঠে।
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের রুমা উপজেলা সভাপতি উহ্লা চিং মারমা ও সাধারণ সম্পাদক শৈবং মারমা এর নাম ধরে এই বিক্ষোভ মিছিলে শ্লোগানটির কেন্দ্র করে রুমার রাজনৈতিক অঙ্গনে নতুন করে সর-গরম হয়ে উঠেছে।



