রোয়াংছড়িতে এনসিপি’র নবগঠিত কমিটির পরিচিতি সভা
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)র নবগঠিত কমিটির আয়োজনে পুহ্লাঅং মারমাকে আহ্বায়ক এবং জমিন্দ্র তঞ্চঙ্গ্যাকে সদস্য সচিব করে ৯০ বিশিষ্ট সদস্যের একটি গঠিত কমিটি এর সাংগঠনিক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার ১৫ জানুয়ারি উপজেলার ৩নং আলেক্ষ্যং ইউনিয়ন ৯নং ওয়ার্ডস্থ আমতলি পাড়ার নবনির্মিত বৌদ্ধ বিহার ভবনে হল রুমে এসভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সিনিয়র যুগ্ম সদস্য সচিব হামাজন ত্রিপুরার সঞ্চালনায় কমিটির আহ্বায়ক পুহ্লাঅং মারমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা কমিটির আহ্বায়ক মংসাপ্রু চৌধুরী। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আল মামুন, শৈক্যসিং মারমা, বিপ্লব চাকমা ও আ.ছা.ই.ম. সায়েম হোসেন।
এছাড়া রোয়াংছড়ি উপজেলা এনসিপি কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বয়থাং বম, যুগ্ম আহ্বায়ক লোয়াইনুমং মারমা এবং সাংগঠনিক সম্পাদক হ্লামং মারমাসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বান্দরবান জেলা কমিটির আহ্বায়ক বক্তব্যের বলেন, রোয়াংছড়ি উপজেলায় সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষে নবগঠিত ব্যাপক ভূমিকার রাখবেন। সকল সদস্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করা পরামর্শে দেন। এ সময় স্থানীয় নেতাকর্মীসহ এলাকার অর্ধশতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।



