বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় নব গঠিত কমিটির জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যুগ্ম আহবায়ক পদ থেকে পদত্যাগ করেছেন মিত্রজয় তঞ্চঙ্গ্যা।
সূত্রে জানা গেছে, রোয়াংছড়ি উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গত ১২ জানুয়ারি বান্দরবান জেলা কমিটি অনুমোদন দেয়। অনুমোদনের ৩দিন পর যুগ্ম আহবায়ক দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন তিনি।

তিনি আবেদনপত্রে পারিবারিক অসুবিধার কথার বর্ননা কও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যুগ্ম আহবায়ক পদ থেকে পদত্যাগ করেন। তবে মিত্রজয় তঞ্চঙ্গ্যা পদত্যাগের বিষয়ে নিয়ে নব গঠিত কমিটির আরো কয়েকজন সদস্য পদত্যাগের গুঞ্জন শোনা যাচ্ছে।
এব্যাপারে সদ্য অনুমোদিত কমিটির আহ্বায়ক পুহ্লাঅং মারমা জানান, আমাদের এনসিপি পার্টি থেকে পদত্যাগ করা কিংবা না করা, তার ব্যক্তিগত বিষয়, আমাদের কমিটির কোন সমস্যা হবে না।



