রোয়াংছড়িতে নিখোঁজ যুবকের লাশ সাঙ্গু নদী থেকে উদ্ধার

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার টমটম চালক অমন্ত সেন তঞ্চঙ্গ্যা (৩৬) এর লাশ আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টা দিকে জেলা সদরের ক্যচিংঘাটা এলাকার সাঙ্গু নদী থেকে উদ্ধার করছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, অমন্তসেন তঞ্চঙ্গ্যা অটোরিক্সা চালানোর কারণে রাত হয়ে বাড়িতে ফিরতেন। ১৫ সেপ্টেম্বর সকাল হয়ে যাওয়ার পর অটোরিক্সা চালক অমন্তসেন তঞ্চঙ্গ্যা ঘরে না ফেরাই খোঁজাখুজি করতে গিয়ে ইউপি সদস্য মেদুক মারমা ভাড়াটিয়ার বাড়ির পিছনে রাস্তার মাঝখানে প্রচুর রক্ত দেখতে পায় এবং রাস্তার নিচে খালের কিনারা বালুর চরে টানাহেঁচড়ে করে নিয়ে যাওয়ার চিহ্ন দেখতে পায়। এছাড়া তার ব্যবহৃত পাহাড়ি ব্যাগ, তার মোবাইল ফোন ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়। পরে পুলিশ, ফায়ার সার্ভিসকর্মী ও স্থানীয়রা উদ্ধার কাজে অভিযান চালায়।

NewsDetails_03

আরো জানা গেছে, নিখোঁজের পর মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর ২৫) বিকাল সাড়ে ৫টা দিকে সদরের ক্যচিংঘাটা এলাকার সাঙ্গু নদী থেকে তার গলিত লাশ উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা। নিহত ব্যক্তির লাশের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

নিহতের মা আইল্যাবি তঞ্চঙ্গ্যা পাহাড়বার্তা’কে বলেন, আমার অনুমান (ধারনা) ঠিক হয়েছে। বালুর চরে টেনে নেওয়ার চিহ্ন ছিলো, সেই চিহ্ন দেখেই আমি বুঝতে পেরেছি আমার ছেলেকে হত্যা করে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে।

এই বিষয়ে রোয়াংছড়ি থানার ইনচার্জ (এসআই) শুভ্রমুকুল পাহাড়বার্তা’কে বলেন, সাঙ্গু নদী থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে মর্গে পাঠিয়েছি।

আরও পড়ুন