রোয়াংছড়িতে নির্বাচনী গণসংযোগে সাচিং প্রু জেরী

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাচনি গণসংযোগ করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদের ধানের শীষ মনোনীত প্রার্থী সাচিংপ্রু জেরী।

আজ শুক্রবার (২৩ জানুয়ারী ২৬) সকাল সাড়ে ১০টা থেকে গণসংযোগ শুরু করে রোয়াংছড়ি উপজেলা ৪নং নোয়াপতং ইউনিয়নের ৮নং ওয়ার্ড খক্ষ্যং পাড়া, ৯নং ওয়ার্ড থলি পাড়া, আলেক্ষ্যং ইউনিয়নের ২নং ওয়ার্ড মংপ্রু পাড়া, কচ্ছপতলি পাড়া, কচ্ছপতলি বাজার পাড়া, বেক্ষ্যং পাড়া, গ্রোক্ষ্যং পাড়া, জামাচন্দ্র পাড়া, বিজয় পাড়া, বেংছড়ি পাড়া এলাকার পথসভা, প্রচারণা ও গণসংযোগ করেন তিনি। ওই এলাকায় গণসংযোগ শেষে বেলা ৪টায় দিকে রোয়াংছড়ি উপজেলা সদরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা সমাবেশে যোগদেন তিনি।

উক্ত সমাবেশে হাইনুমং মারমা সঞ্চালনায় সভাপতিত্ব করেন, জেলা বিএনপি আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য হেডম্যান শৈসাঅং মারমা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধানের শীষের মনোনীত প্রার্থী সাচিংপ্রু জেরী।

NewsDetails_03

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক সাশৈপ্রু, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আব্দুল মাহবুব, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মজিবুর রশিদ, সদর উপজেলা সাবেক চেয়ারম্যান মোহাম্মদ কুদুস, জেলা তাঁতী দলে সভাপতি শ্যামল তঞ্চঙ্গ্যা (নাইজ্যাপু), বিএনপি নেতার সাচিংথুই মারমা।

সমাবেশে প্রধান অতিথি সাচিংপ্রু জেরী বক্তব্য বলেন, দুর্গম পাহাড়ের উন্নয়নের একযোগে কাজ করে যাব। শুধুমাত্র একদিন কষ্ট করে আগামী ১২ ফেব্রুয়ারী ভোট কেন্দ্রে গিয়ে নিজ নিজ মূল্যবান ভোটটি প্রদান করবেন। ৩০০নং আসনে এমপি নির্বাচিত হলে পাঁচ বছর সেবক হয়ে সেবা দিয়ে যাব।

এসময় বান্দরবান জেলা ও উপজেলা বিএনপি নেতার এবং জনসমাবেশে সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন