রোয়াংছড়িতে বজ্রপাতে এক মহিলার মৃত‍্যু

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় বজ্রপাতে এক মহিলার মৃত‍্যু হয়েছে। আজ শুক্রবার বিকাল ৪টার দিকে উপজেলার ওয়াবব্রাই পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

NewsDetails_03

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত হলেন, উপজেলার ৩নং আলেক্ষ‍্যং ইউনিয়নের ওয়াব্রাই পাড়ার বাসিন্দা রেনুমং মারমার মেয়ে ও মালয়েশিয়া প্রবাসী মংবানু মারমার স্ত্রী সাইমেউ মারমা (৩৫))। সাইমেউ মারমা বাগানে কাজ করতে গেলে বজ্রপাত পড়ে তার মাথায়। সে ঘটনাস্থলেই প্রান হারায়।

রোয়াংছড়ি থানার ইনচার্জ মোহাম্মদ পারভেজ আলী ঘটনার সত‍্যতা নিশ্চিত করেন।

আরও পড়ুন