রোয়াংছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

থানচিতে খিয়াং নারী হত্যা

বান্দরবানের থানচি উপজেলায় এক আদিবাসী খিয়াং নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ও নির্মম ভাবে হত্যার প্রতিবাদে রোয়াংছড়িতে আদিবাসী ছাত্র সমাজ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।

আজ বুধবার (৭ মে ২০২৫) বেলা আড়াই টার দিকে রোয়াংছড়ি উসারা লাইব্রেরী সংলগ্ল মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে রোয়াংছড়ি বাজারে ঘুরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফের উসারা লাইব্রেরী সংলগ্ল মাঠে এসে শেষ করে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

NewsDetails_03

অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বান্দরবান সরকারি কলেজের শিক্ষার্থীর চসিংথোয়াই মারমা সঞ্চালনায় চট্টগ্রাম পলিটেকনিক শিক্ষার্থী মনিলাল তঞ্চঙ্গ্যা সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশের বক্তব্য রাখেন বান্দরবান বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী অংশৈসাই মারমা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নুম্যাশৈ মারমা, খেয়াং সম্প্রদায়ের প্রতিনিধি শ্রীজন খেয়াং, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি) রোয়াংছড়ি থানা শাখার সভাপতি হ্লামংচিং মারমা, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি) বান্দরবান জেলা শাখাথর সাধারণ সম্পাদক জামাধন তঞ্চঙ্গ্যা, হিল উইমেন্স ফেডারেশন বান্দরবান জেলা কমিটির সভানেত্রী উলিসিং মারমা, রোয়াংছড়ি সাধারণ সচেতন জনতা মংয়ইচিং মারমা।

এসময় বক্তারা হুশিয়ারি উচ্চারণ করে বলেন, ৭২ ঘন্টার মধ্যে ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে পাহাড়ে কঠোর প্রতিবাদ সমাবেশ করা হবে। এসময়ের আদিবাসী ছাত্র সমাজ ও অভিভাবকসহ ১শতাধিক অংশগ্রহণ করেন।

আরও পড়ুন