রোয়াংছড়িতে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ.ফ.ম খালিদ হোসেন ভার্চুয়ালী প্রধান অতিথি উপস্থিত থেকে বান্দরবানের রোয়াংছড়িতে ১৩ কোটি ৩৪ লক্ষ টাকা ব্যয়ে নব নির্মিত তিন তলা বিশিষ্ট মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ভবন শুভ উদ্বোধন করেন।

শনিবার (২২ ফেব্রুয়ারি ২০২৫) উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালী আলোচনা অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেন, দেশে ধর্মপ্রাণ মুসলিম নর-নারীদের যাতে ধর্মীয় শিক্ষাচর্চার পাশাপাশি শিক্ষার সুযোগ পাই সেদিকে লক্ষ রেখে জেলা পর্যায়ে চার তলা ও উপজেলা পর্যায়ে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ২টি ক্যাটাগরিতে নির্মাণ করা হয়েছে।

NewsDetails_03

শুধু তাই নয়, ৭শত কোটি টাকা ব্যয়ে সারাদেশে ৫৬০টি জেলা, উপজেলায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ নির্মাণ করা হয়েছে। ইতিমধ্যে রমজানের পূর্বে উদ্বোধনী প্রক্রিয়া শেষ করা হবে।

এসময় অনুষ্ঠানে রোয়াংছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম সভাপতিত্বে ভার্চুয়ালী মাধ্যমে প্রধান অতিথি ছিলেন, উপদেষ্টা ড. আ.ফ.ম খালিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাইফুল ইসলাম, রোয়াংছড়ি সাব জোনের কমান্ডার এমএম ইয়াসিন আজিজ, রাঙ্গামাটি গণপূর্ত সার্কেল তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আনোয়ারুল আজিম, রোয়াংছড়ি থানার অফিসার ইনচার্জ মো. আবুল কালাম আজাদ, বান্দরবান জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. সেলিম উদ্দিনসহ আরো অনেকে।

আরও পড়ুন