রোয়াংছড়িতে রথটানার মাধ্যমে শেষ হবে বৌদ্ধদের প্রবারণা উৎসব

বান্দরবানের রোয়াংছড়িতে আজ বৃহস্পতিবার রথটানার মধ্য দিয়ে বৌদ্ধ সম্প্রদায়ের প্রবারণা উৎসব শেষ হবে।

আজ বুধবার (৮ অক্টোবর ২৫) এলাকার ঘুরে জানা যায়, প্রথম দিনের ঐতিহ্যবাহী পিঠা তৈরী উৎসব, বুদ্ধ প্রতিবীম্বর স্নান ও সন্ধ্যায় রঙিন ফানুস উড়ানো এবং দ্বিতীয় দিনের ভিক্ষুসংঘ পিন্ডচরণ অনুষ্ঠান, তৃতীয় দিনের রোয়াংছড়ির বিভিন্ন বিহারের বুধবার সকাল সাড়ে ৬টা থেকে শুরু হয় পিন্ডদান সম্পাদন ও বৌদ্ধ ভিক্ষুরা নিজ নিজ বিহারে কিশোর ও কিশোরী, যুব ও যুবতী, নারী ও পুরুষ সহ বিভিন্ন শ্রেণির পেশায় মানুষ ধর্ম সভায় স্বত:স্ফুর্তভাবে অংশগ্রহণ করে দেশনা শ্রবণ ও ধর্ম সভা। বিনম্র ও শ্রদ্ধাচিত্তে বৌদ্ধ ভিক্ষু কাছ থেকে দায়ক ও দায়িকদের কৌশল কর্ম সম্পাদনের বিষয়গুলো নিয়ে ধর্মদেশনা শ্রবণ করছে।

জানা যায়, বৌদ্ধ বিহারগুলোতে প্রবারণা উৎসব প্রায় শেষ হয়েছে। তবে অনুষ্ঠানিক ভাবে রোয়াংছড়ি কেন্দ্রীয় জেতবন বিহারে রথটানা মাধ্যমে শেষ হচ্ছে। এই প্রবারণা উৎসব উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা এসব কথা জানিয়েছে।