রোয়াংছড়িতে সেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে র‌্যালি

বান্দরবানের রোয়াংছড়িতে সেচ্ছাসেবক দলের উদ্যোগে ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা বাজারের মাল্টিপারপাস সংলগ্ল মাঠে অনুষ্ঠিত হয়।

আজ বুধবার (২০ আগস্ট ২৫) উক্ত র‌্যালি ও আলোচনা সভায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো. ওমর ফারুক জিহাদ।

উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুবাজয় তঞ্চগ্যার সঞ্চালনায় সভাপতিত্ব করেন, উপজেলা সেচ্ছাসেবক দলের বিপ্লবী আহবায়ক ক্যাসাথুই মারমা। এসময় উপস্থিত ছিলেন, উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক অর্থ সম্পাদক সাচিংথুই মারমা, জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক এমরান হোসেন বাচ্চু, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ক্যাসাইনু মারমা।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ইব্রাহিম খলিল। এছাড়া অনুষ্ঠানের ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলাসহ তৃণমূল পর্যায়ে নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

আরও পড়ুন