রোয়াংছড়িতে সেনা রিজিয়ন কাপ ফুটবল প্রতিযোগিতা উপলক্ষে প্রস্তুতি সভা
সেনা রিজিয়ন কাপ ফুটবল প্রতিযোগিতা উপলক্ষে বান্দরবানের রোয়াংছড়িতে উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতা ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
আজ সোমবার (৪ আগস্ট ২৫) সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. মেহেদী হাসান কাউছার এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, রোয়াংছড়ি সেনা ক্যাম্পে কমান্ডার মেরাজ, রোয়াংছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সাকের আহমেদ, রোয়াংছড়ি কলেজে তথ্য ও প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রভাষক উথোয়াইপ্রু মারমা, রোয়াংছড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাথোয়াইঅং মারমা, ১নং রোয়াংছড়ি ইউপি চেয়ারম্যান মেহ্লাঅং মারমা, ৩নং আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা, অবসর প্রাপ্ত শিক্ষক মংপু মারমা, শিক্ষক নেপাল কান্তি দাশ।

উন্মুক্ত আলোচনা সভায় বক্তারা বলেন, মহতী উদ্যোগ নিয়েছেন সেনা রিজিয়ন, এ সেনা রিজিয়ন কাপ প্রতিযোগিতায় হিসেবে আমাদের উপজেলায় যারা খেলোয়াড় আছে, তারা সে প্রতিযোগিতা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে সুযোগ পাবেন।
এসময় অনুষ্ঠানের সভাপতি নির্বাহী অফিসার মো. মেহেদী হাসান কাউছার বলেন, উপজেলায় যারা আছে সবাই মিলে কাজ করতে হবে, যাতে আমাদের ছেলেরা ফুটবল খেলা প্রতিযোগিতায় অংশগ্রহনে সুযোগ পায়। এছাড়া ৪টি ইউনিয়ন থেকে খেলোয়াড় টিম থাকবে।
এদিকে সভায় উপস্থিতগণের সকলের মতামত ভিত্তিতে পরিচালনা কমিটি, খেলোয়াড় বাছাই কমিটি ও মাঠ সজ্জার কমিটি গঠনের মাধ্যমে যে যার দায়িত্ব পালনের পরামর্শ দেন। তবে ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠান আাগামী ১১ আগস্ট এর উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। মতবিনিময় সভায় সাবেক ফুটবল খেলোয়াড়, রেফারিসহ অনেকে উপস্থিত ছিলেন।



