
শনিবার সকাল সাড়ে ১০টার সময় অনুষ্ঠিত বর্ধিত সভায় রোয়াংছড়ি সদর ইউনিয়নে আওয়ামীলীগের সভাপতি গোপাল কান্তি তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মংঙোয়ে প্রু চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাস,আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও রোয়াংছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হ্লাথোয়াইহ্রী মারমা, জেলা পরিষদ সদস্য কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যা, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর কমিশনার অজিত কান্তি দাশ,জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক মংওয়েচিং মারমা, রোয়াংছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও ইউপির চেয়ারম্যান চহ্লামং মারমা প্রমূখ।
এতে বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি নেইতংবুইতিং বম,চহাইমং মারমা,শিশির কান্তি তঞ্চঙ্গ্যা,আনন্দ সেন তঞ্চঙ্গ্যাসহ আরো অনেকে। এসময় জেলা,উপজেলা,ইউনিয়ন এবং ওয়ার্ড আওয়ামীলীগ,মহিলা ওয়ার্ড আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।



