
শুক্রবার দুপুরে রোয়াংছড়ি সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ সব শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব চট্টগ্রাম খুলশীর সভাপতি রোটারিয়ান শামিনা ইসলাম।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ক্যসাইনু মারমা, মহিলা ভ্ইাস চেয়ারম্যান মাউসাং মারমা, বান্দরবান জেলা বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আব্দুল কাদের গণি, রোয়াংছড়ি সদর ইউ,পি চেয়ারম্যান চহলামং মারমা, আলেক্ষ্যং ইউ,পি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা, পিপি রোটারিয়ান ইঞ্জিনিয়ার মোহাম্মদ মতিউর রহমান, রোটালিয়ান আসাদুল হক, রোটারিয়ান মোহাম্মদ মোহাম্মদ আরিফ ইফতেখার, রোটারিয়ান জান মোহাম্মদ আব্দুলাহ মিলন, রোটারিয়ান নুসারাত শারমিনসহ ইন্টারেক্ট সদস্য তানিয়া, শাবার,জারাফ, শাহিন, শাফাত প্রমুখ।



