
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগে যুগ্ন সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য লক্ষী পদ দাশ, রোয়াংছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হ্লাথোহ্রী মারমা,জেলা পরিষদের সদস্য কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যা, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর কমিশনার অজিত দাশ, নোয়াপতং ইউপির প্যানেল চেয়ারম্যান উবা প্রু মারমা,এমপি’র প্রতিনিধি নেইতং বুইতিং বম প্রমূখ।
অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা আওয়ামীলীগের সভাপতি,জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা বলেন, বর্তমান সরকার উন্নয়নের বিশ্বাসী, জনবান্ধব সরকার হিসেবে পরিচিত। শিক্ষা,স্বাস্থ্য,কৃষিসহ উন্নয়ন ও দরিদ্রতা দূরকরণের লক্ষ্যে জনস্বার্থে কাজ করে যাচ্ছে সরকার। এসময় সভায় সভাপতিত্ব করেন নোয়াপতং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বিজয় কুমার তঞ্চঙ্গ্যা। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা,উপজেলার ও ইউনিয়নের নেতৃবৃন্দ।
পরে জেলা আওয়ামীলীগের সভাপতি,জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা জেলা পরিষদ অর্থায়নে নির্মাণকৃত বৌদ্ধ বিহারকে ঘুরে দেখেন এবং সভা শেষে শীর্তাতদের মাঝে কম্বল বিতরণ করেন।



