লামায় কলেজ ছাত্রীকে অপহরণ করে মুক্তিপন দাবী, ২ যুবক গ্রেপ্তার

বান্দরবানের লামা উপজেলায় এক কলেজ ছাত্রীকে ফুসলিয়ে অপহরণের পর মুক্তিপন দাবীর ঘটনায় দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পৌরসভা এলাকার শিলেরতুয়া মুইংতং রিসোর্টের একটি জুম ঘর থেকে রাতে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, কক্সবাজারের চকরিয়া উপজেলার বমুবিলছড়ি ইউনিয়নের পশ্চিমপাড়ার বাসিন্দা জসিম উদ্দিনের ছেলে মিফতা উদ্দিন মাহি (১৯) ও উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের শিলেরতুয়া নয়াপাড়া এলাকার সাইদুর রহমানের ছেলে ও রিসোর্ট মালিক হাসান মাহমুদ (২৩)। ভুক্তভোগী সরকারী মাতামুহুরী কলেছের ছাত্রী বলে জানা গেছে।

NewsDetails_03

অভিযোগে জানা যায়, গত মঙ্গলবার রিসোর্ট মালিক হাসান মাহমুদকে ফোনের মাধ্যমে রুম বুকিং দেন মাহি নামের এক যুবক। পরদিন (৯এপ্রিল) দুপুর ১২টার দিকে ওই যুবক এক ছাত্রীকে বুকিং দেওয়া মুইংতং রিসোর্টের একটি জুম ঘরে নিয়ে যায়। পরে রিসোর্ট মালিকের সহযোগিতায় কিছু যুবক কলেজ ছাত্রীকে একটি জুম ঘরে আটকে মারধরসহ স্বজনদের কাছে মুক্তিপন বাবদ ৫০হাজার টাকা দাবী করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই ছাত্রীকে উদ্ধার করে ঘটনার সাথে জড়িত দুই যুবককে। পরে মাহি ও হাসান মাহমুদ সহ ঘটনার সাথে জড়িত ৫ জনের বিরুদ্ধে বৃহস্পতিবার দুপুরে লামা থানায় মামলা করেন ভুক্তভোগী কিশোরীর মা।

কিশোরীর মা বলেন, বুধবার দুপুর ১২টার দিকে মেয়ে কলেজে যাওয়ার পর আর খুঁজে পাওয়া যাচ্ছিলনা। রাতে মেয়ের মুঠোফোন থেকে একটা রিং আসে, তখন ফোনে এক যুবক বলেন, ‘আপনার মেয়ে অসামাজিক কাজের কারণে আমাদের কাছে আটক রয়েছে, তাকে নিতে হলে ৫০ হাজার টাকা দিতে হবে’, তখন কোন উপায় না পেয়ে ঘটনাটি লামা থানাকে অবগত করার তারা আমার মেয়েকে উদ্ধার করেন।

এ বিষয়ে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, কলেজ ছাত্রীকে অপহরণের পর টাকা দাবীর ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে ৫ জনের বিরুদ্ধে মামলা করেছেন। এজাহারভুক্ত দুই যুবককে গ্রেফতার করা হয়েছে, অন্যদেরকেও গ্রেফতারের চেষ্টা চলছে।

আরও পড়ুন