গণসংহতি আন্দোলনের লামা উপজেলা আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। এস. এম. আবু তাহেরকে আহ্বায়ক এবং প্রণয় ত্রিপুরাকে সদস্য সচিব করে ১৭ সদস্যবিশিষ্ট এই আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর ২০২৫) লামা উপজেলার আরামবাগ হোটেলে আয়োজিত সভায় গণসংহতি আন্দোলন বান্দরবান জেলার যুগ্ম সমন্বয়কারী আবুল কালামের সভাপতিত্বে এ কমিটি গঠন হয়।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের বান্দরবান জেলার নির্বাহী সমন্বয়কারী প্রভাষক রিপন চক্রবর্তী। তিনি বলেন, “আমরা একটি কল্যাণমূলক রাষ্ট্র বিনির্মাণ করতে চাই—যেখানে কোনো নাগরিক বৈষম্যের শিকার হবে না, নির্যাতনের শিকার হবে না, সবাই সমান অধিকার ভোগ করে উন্নত জীবনযাপন করবে।”
এছাড়া অনুষ্ঠানে কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট উবা থোয়াই মার্মা, যুগ্ম আহ্বায়ক শিমন জলাই ত্রিপুরা, ফরিদ উদ্দিন, যুগ্ম সদস্য সচিব বীর বাহাদুর ত্রিপুরাসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নবগঠিত কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন শিমন জলাই ত্রিপুরা, মো. ফরিদ উদ্দিন ও আবুল কালাম এবং যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন বীর বাহাদুর ত্রিপুরা।



