লামায় পাড়াবাসী‌দের উপর সা‌বেক মন্ত্রী তাজুল ইসলা‌ম বা‌হিনীর হামলা

বান্দরবা‌নের লামার সরই ইউনিয়‌নের টংগ ঝি‌রি এলাকায় পাহাড়ী ও বাঙ্গালী পাড়াবাসী‌দের উপর দে‌শীয় অস্ত্রশস্ত্র নি‌য়ে সন্ত্রাসী বা‌হিনী‌দের দি‌য়ে হামলা চালা‌নোর অ‌ভি‌যোগ উঠে‌ছে সাবেক পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলামের না‌মে।

আজ বুধবার (২০ন‌ভেম্বর) সকা‌লে লামার সরইয়ের টংগ ঝি‌রি এলাকায় এ ঘটনা ঘ‌টে।

পাড়াবাসীরা জানায়, গত ৮‌/১০‌দিন ধ‌রে সা‌বেক মন্ত্রী তাজুল ইসলা‌মের বাং‌লো‌তে কু‌মিল্লা, লাকসাম, নর‌সিং‌দিসহ বি‌ভিন্ন জায়গা থে‌কে এসে আশ্রয় নেয় ৭০জ‌নেরও বে‌শি অস্ত্রধারী সন্ত্রাসী। আজ সকা‌লে তারা অত‌র্কিত স‌ম্মি‌লিত ভা‌বে টংগ‌ঝি‌রি এলাকার পাহাড়ী বাঙ্গালী পাড়াবাসী‌দের উপর হামলা চালায়। এসময় পিস্তল দি‌য়ে ফাঁকা গু‌লি ক‌রণে পাড়াবাসীরা পা‌লি‌য়ে দু‌রে স‌রে যায়। প‌রে পু‌লিশ‌কে খবর দি‌লে পু‌লি‌শের উপ‌স্থি‌তি টের পে‌য়ে অস্ত্রধারী সন্ত্রাসীরা পা‌লি‌য়ে যায়। প‌রে পাড়াবাসীরা গি‌য়ে ১৫জন‌কে আটক কর‌লে পু‌লিশ এসে প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণে আনে। বর্তমা‌নে সেখা‌নে উত্তেজনা বিরাজ কর‌ছে।

NewsDetails_03

‌দেলুয়ার, গ‌ণেশ ত্রিপুরা, জগ‌দিশ ত্রিপুরা ও আমিরুলসহ ক‌য়েকজন পাড়াবাসীরা জানান, সকা‌লে অত‌র্কিত ভা‌বে সা‌বেক মন্ত্রী ত‌াজুল ইসলামের বাং‌লো‌তে সম্প্রতি আশ্রয় নেয়া সন্ত্রাসীরা বের হ‌য়ে ফাঁকা গু‌লি ক‌রে পাড়াবাসী‌দের তাড়া ক‌রে। প‌রে পু‌লিশ আসার সংবা‌দে অস্ত্রধারীরা কৌশ‌লে এলাকা ত‌্যাগ ক‌রে। পু‌লিশ আস‌লে সবাই ঘটনাস্থ‌লে গি‌য়ে ১৫জ‌নেরমত আটক ক‌রে। প‌রে পু‌লিশ সবাইকে বাং‌লোর বাইরে না আসার নি‌র্দেশনা দি‌লে প‌রি‌স্থি‌তি শান্ত হয়।

পাড়াবাসী‌দের দাবী, সা‌বেক মন্ত্রী তাজুল ইসলাম পলাতক থাক‌লেও এখ‌নো তার দাপট চল‌ছে লামার সরইয়ের টংগ‌ঝি‌রি এলাকায়। তা‌দের দা‌বি মন্ত্রীর স্বজন ও সন্ত্রাসী‌দের না‌মে একা‌ধিক মামলা থাকার পরও অজ্ঞাত কারণে তারা সবাই ধরা ছোয়ার বাইরে র‌য়ে গে‌ছে। কু‌মিল্লা থে‌কে সন্ত্রাসীরা অস্ত্র নি‌য়ে এসে এখা‌নে রে‌খে‌ছে। তাই পাড়াবাসীরা নি‌জে‌দের নিরাপত্তা চে‌য়ে প্রশাস‌নের সহ‌যো‌গিতাও কামনা ক‌রেছে।

বান্দরবা‌নের লামার সরইয়ের ক‌্যায়াজু পাড়া পু‌লিশ ফা‌ঁড়ির ইনচার্জ মোঃ নাজিম খান বলেন, উভয় পক্ষকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য অনুরোধ করা হ‌য়ে‌ছে এবং বহিরাগতদের আপাতত ঘটনাস্থলে প্রবেশ কর‌তে নিষেধ করা হ‌য়ে‌ছে। বহিরাগতদের কার‌ণে পরে যদি কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘ‌টে তাহ‌লে পু‌লিশ প্রয়োজনীয় ব‌্যবস্থা নি‌বে।

আরও পড়ুন