লামায় ফের ৯ জন শ্রমিককে অপহরণ

বান্দরবান জেলার লামা উপজেলায় দুই তামাক চাষি ও ৭ জন শ্রমিক সহ ৯ জনকে অপহরণ করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

আজ মঙ্গলবার (৮ এপ্রিল) ভোর রাতে লামার সরই ইউনিয়নের দুর্গম পাহাড়ি লেমুপালং এলাকার তামাক চাষি আল আমিন ও ভুট্টোর খামার বাড়ী থেকে তাদেরকে অপহরণ করা হয়। তাৎক্ষণিক ভাবে তামাক শ্রমিকদের নাম পাওয়া যায়নি এবং তাদের মুক্তির জন্য মুক্তিপন দাবি করার কোন তথ্য পাওয়া যায়নি।

NewsDetails_03

এই বিষয়ে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ তোফাজ্জল হোসেন বলেন, অপহরণের খবর পাওয়ার সাথে সাথে সেনাবাহিনী ও পুলিশের যৌথ টিম উদ্ধার অভিযানে নেমেছেন। মুক্তিপণের দাবিতে এই অপহরণ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে ১৪ ও ১ জানুয়ারী একই এলাকা থেকে দুই দফায় ১৪ জন তামাক শ্রমিক এবং ১৬ ফেব্রুয়ারী উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের গয়ালমারা এলাকা থেকে ২৬ রাবার বাগান শ্রমিককে অপহরণের পর মুক্তিপন নিয়ে ছেড়ে দেয় সন্ত্রাসীরা।

লামার গজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উশৈথোয়াই মার্মা বলেন, লামায় একের পর এক অপহরণের ঘটনায় স্থানীয়দের মধ্যে অপহরণ আতংক বিরাজ করছে।

আরও পড়ুন