লামায় বন্যহাতির আক্রমণে নারী শ্রমিক নিহত

বান্দরবানের লামা উপজেলা বন্যা হাতির আক্রমণে জান্নাতারা বেগম (৩৭) নামের এক নারী বাগান শ্রমিক নিহত হয়েছে। উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দুর্গম পাহাড়ি কুমারী চাককাটা পাড়ার আমান উল্লাহর বাগানে ঘটনাটি ঘটে।

জান্নাতারা বেগম কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দক্ষিণ ঘুনিয়া পাড়ার নুরুল ইসলামের মেয়ে। তিনি আমান উল্লাহর বাগানে শ্রমিকের কাজ করতেন।

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে জান্নাতারা আমান উল্লাহর বাগানে কাজ করতে গেলে বন্যহাতির কবলে পড়েন। এ সময় বন্যহাতির পদপিষ্টে ঘটনাস্থলেই মারা যান।

NewsDetails_03

এই বিষয়ে ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের সদস্য আবু ওমর বলেন, বন্যহাতির দল বাগানে হানা দিয়ে জান মালের ক্ষতি করছে, স্থানীয়রা আতংকে আছেন।

এ বিষয়ে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) তোফাজ্জল হোসেন জানান, কোন অভিযোগ না থাকায় জান্নাতারা বেগমের লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে লামা বিভাগীয় বন কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান জানায়, নিহতের পরিবারকে বন বিভাগের বিধি অনুযায়ী ক্ষতি পূরণ প্রদান করা হবে।

উল্লেখ্য, বান্দরবানের লামায় আবাসস্থল ও খাদ্য সংকটের কারণে হাতির দল লোকালয়ে এসে হানা দিচ্ছে,এতে কিছুদিন পরপর নিহত আহতের ঘটনা ঘটছে।

আরও পড়ুন