শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে ভোটের প্রস্তুুতি নেওয়া হচ্ছে

বান্দরবানের পুলিশ সুপার আবদুর রহমান

দেশের অন্যান্য জেলার মত বান্দরবানেও শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুুতি নেয়া হচ্ছে বলে জানান বান্দরবানের নবাগত পুলিশ সুপার মো. আবদুর রহমান।

আজ সোমবার (১ ডিসেম্বর) সকালে বান্দরবান পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সাথে প্রথম মতবিনিময় সভায় পুলিশ সুপার এমন মন্তব্য করেন।

এসময় পুলিশ সুপার বলেন, এই অঞ্চলের ভোটাররা যাতে নির্ভয়ে, নির্বিঘ্নে ও উৎসবের আমেজে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেজন্য আইনশৃংঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্কতা ও নজরদারি বজায় রেখেছে। এছাড়াও নির্বাচনী এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন, টহল জোরদার এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

NewsDetails_03

এসময় নবাগত পুলিশ সুপার বান্দরবানের শান্তি শৃংঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখতে পুলিশ প্রশাসন আগামীতেও সকলের জন্য কাজ করে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সভায় এসময় বান্দরবানের সাংবাদিকদের পুলিশকে বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করার পাশাপাশি বান্দরবানের উন্নয়ন ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও সাংবাদিকদের একসাথে কাজ করার আহবান জানান পুলিশ সুপার।

সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসময় অতিরিক্ত পুলিশ সুপার মো.ফরহাদ সরদার, জিনিয়া চাকমা, মান্না দে,সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুদ পারভেজ, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এন এ জাকিরসহ সাংবাদিক এবং পুলিশের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন