শারদীয় দূর্গাপূজায় নতুন রুপে সাজছে বান্দরবান

শরৎ এসেছে শারদীয় উৎসবের আনন্দবার্তা নিয়ে। ঘনিয়ে আসছে সনাতন ধর্মাবলম্বীদের সর্বশ্রেষ্ঠ ধর্মীয় উৎসব দূর্গাপূজা। জগৎজ্জননী মায়ের আগমনে মাতৃভক্ত সন্তানদের হৃদয়ে চলছে আনন্দধারা। এই আনন্দকে সবার মাঝে ভাগাভাগি করে নিতে সারা দেশের মতো বান্দরবানেও চলছে দুর্গোৎসবের শেষ মুহূর্তের প্রস্তুতি।

এদিকে দেবী দূর্গাকে বরণ আর আরাধনায় মেতে উঠতে ইতোমধ্যেই জেলার বিভিন্ন স্থানে চলছে পূজার মন্ডপ তৈরি, প্রতিমা তৈরি ও সাজসজ্জার কাজ, আর তাই শেষ মহুর্তে ব্যস্ত সময় কাটাছে কারিগর ও সাজ সজ্জাকারীরা।

বান্দরবান কেন্দ্রীয় দূর্গাপূজা উদযাপন পরিষদের সাজসজ্জাকারী সম্পাদক অমল দাশ টিটু জানান, প্রতিবছরেরমত এবারোও বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে দূর্গাপূজা অনুষ্ঠিত হবে ,আর দক্ষিণ চট্টগ্রামের সর্ববৃহৎ পূজা মন্ডপ হিসেবে শহরের রাজারমাঠে ৫দিন চলবে বর্ণাঢ্য আয়োজন।

তিনি আরো জানান, এবারের পূজাকে আরো সুন্দর ও জাঁকজমক করে তুলতে আমরা আমাদের বিভিন্ন সাজসজ্জার কাজ সমাপ্ত করেছি এবং আশাকরছি পূজায় আগত দর্শনার্থী ও ভক্তরা বান্দরবান কেন্দ্রীয় দূর্গাপূজা মন্ডপ দেখে অভিভূত হবে।

NewsDetails_03

বান্দরবান জেলার ৭টি উপজেলায় এবার সব মিলিয়ে পূজামন্ডপ হবে প্রায় ৩২টি, যার মধ্যে শুধু জেলা সদরেই রয়েছে ১১টি মন্ডপ। স্থানীয় রাজার মাঠেই হচ্ছে সবচেয়ে বড় এবং আকর্ষনীয় মন্ডপ। আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে দূর্গাদেবীর প্রতিমা ছাড়াও তৈরি করা হচ্ছে নজর কারা বিভিন্ন দেবদেবীর প্রতিমা। অনুষ্ঠান সুন্দর ও সফল করতে শেষ মুহুর্তের প্রস্তুতিও সেরে নিচ্ছেন সংশ্লিষ্টরা।

বান্দরবান কেন্দ্রীয় দূর্গাপূজা উদযাপন পরিষদের সভাপতি বিপ্লব দাশ রাজেশ্বর জানান, বান্দরবানে এবার ৩২টি পূজা মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে আর আগামী ২৯ সেপ্টেম্বর মহাসপ্তমী, ৩০ সেপ্টেম্বর মহাঅষ্টমী, ১লা অক্টোবর মহানবমী ও ২রা অক্টোবর বিজয়া দশমী অনুষ্টিত হবে। দশমী পূজা শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে সাংগু নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এবারের শারদীয়া দুর্গোৎসব এর সফল সমাপ্তি ঘটবে। কেন্দ্রীয় পূজামন্ডপকে সুন্দরভাবে উপস্থাপন করতে আমাদের কমিটির সকল সদস্য দিনরাত শ্রম দিয়ে যাচ্ছে আর তার সাথে নিরাপত্তার জন্য প্রশাসন আমাদের সার্বিক সহযোগিতা করছে।

এদিকে এবারে দূর্গাপুজা যাতে সুষ্ট, সুন্দর ও নিরাপদে উদযাপন করা যায় সেজন্য আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নেয়া হয়েছে সার্বিক প্রস্তুুতি। বান্দরবানের পুলিশ সুপার মো.শহিদুল্লাহ কাওছার জানান, বান্দরবানের ৭টি উপজেলায় দূর্গা পূজা যাতে সুষ্ঠু ও নিরাপদে উদযাপন করা যায় সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিভিন্ন পূজা মন্ডপে ও বিভিন্ন পয়েন্টে কাজ কাজ করছে।

পুলিশ সুপার আরো জানান,পূজাকে কেন্দ্র করে কেউ যাতে কোন গুজব ছড়াতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে এবং যেকোন আইনশৃঙ্খলার বিষয়ে পুলিশের সাথে যোগাযোগ করার জন্য তিনি আহবান জানান।

আরও পড়ুন