শিক্ষক ও জনবল সংকটে বান্দরবান নার্সিং কলেজ

নাসিং পেশায় উন্নত শিক্ষার প্রসারে বান্দরবান শহরের সদর হাসপাতাল এলাকায় ২০১৮সালে প্রতিষ্টিত হয় বান্দরবান নার্সিং কলেজ। প্রতিষ্টার প্রায় ৬ বছর পার হলেও পর্যাপ্ত শিক্ষক আর জনবল সংকটে ব্যাহত হচ্ছে কলেজটির শিক্ষা কার্যক্রম।

জানা যায়, বান্দরবানসহ এর পার্শ্ববতী এলাকার শিক্ষার্থীদের নাসিং পেশায় আগ্রহ বৃদ্ধি এবং উন্নত শিক্ষার প্রসারে ২০১৮সালে বান্দরবানে নার্সিং কলেজের উদ্বোধন করা হয়। পরবর্তীতে ২০২০সালে ব্যাচেলার অব সায়েন্স ইন নাসিং (বিএসসি নাসিং), ডিপ্লোমা ইন নাসিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি এই ৩টি প্রোগামে শুরু হয় শ্রেণী কার্যক্রম। শ্রেণী কার্যক্রম শুরু হলেও কলেজের মঞ্জুরীকৃত শিক্ষক পদে ৪২জন শিক্ষক থাকার কথা থাকলে ও রয়েছে মাত্র ১৩জন, অন্যদিকে ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারীর জন্য মঞ্জুরীকৃত ২৩জন কর্মচারীর বিপরীতে রয়েছে মাত্র ৩জন। ফলে শিক্ষক ও কর্মচারীর এমন সংকটে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম।

বান্দরবান নার্সিং কলেজের শিক্ষার্থী মো.মুহিন হোসেন জানান,বান্দরবানসহ এর আশেপাশে নার্সিং পেশায় উন্নত শিক্ষা গ্রহণের জন্য এই কলেজটি একমাত্র কলেজ, তবে শুরু থেকে এই কলেজে শিক্ষকদের প্রচুর ঘাটতি।

বান্দরবান নার্সিং কলেজের শিক্ষার্থী পাইমে মার্মা জানান, এই কলেজের প্রধান সমস্যা শিক্ষক সংকট, দ্রুত এই সমস্যা নিরসন করা না হলে শিক্ষার্থীরা এখানে ভর্তি হতে আগ্রহ হারাবে।

বান্দরবান নার্সিং কলেজের নাসিং ইনস্ট্রাক্টর নমিতা তংচঙ্গ্যা জানান, নাসিং কলেজটিতে শিক্ষার প্রসারে শিক্ষকরা খুবই আন্তরিক,কিন্তু শিক্ষক সংকট এতটাই বেশী যে দিন দিন শিক্ষকদের উপর চাপ বেড়ে যাচ্ছে।

NewsDetails_03

শুধু শিক্ষক সংকট নয়, পাঠদানের অন্যতম প্রয়োজনীয় ইংলিশ ল্যাঙ্গুয়েজ ল্যাবে নেই পর্যাপ্ত সরঞ্জাম। এছাড়া মাল্টি মিডিয়া প্রজেক্টর, জেনারেটর ও প্রয়োজনীয় চেয়ার টেবিলের কারণে শিক্ষার্থী ও শিক্ষকদের পাঠদানে বিঘœ ঘটছে নিয়মিত।

বান্দরবান নার্সিং কলেজের শিক্ষার্থী অপু জানান, আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ ল্যাবে নেই পর্যাপ্ত সরঞ্জাম, কিšু‘ আমাদের এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। নানা সংকটের মধ্যে আমাদের নিত্যদিনের পড়ালেখা চালিয়ে যেতে হচ্ছে।

এদিকে নানা সংকটের মধ্যে ও ভালো ফলাফল অব্যাহত রয়েছে জানিয়ে উর্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে বলে জানান কলেজটির অধ্যক্ষ রাশেদা বেগম।

তিনি বলেন, শিক্ষক সংকটের মধ্যেও ২০২০ সালে চালু হওয়া এই নার্সিং কলেজে বর্তমানে পাঠদান করছে ৪৩৩ জন শিক্ষার্থী, আর উন্নত শিক্ষার প্রসারে দ্রুত এই কলেজে পর্যাপ্ত শিক্ষক ও জনবল দেয়া প্রয়োজন।

এদিকে স্থানীয়রা মনে করছে , বান্দরবান নার্সিং কলেজে দ্রুত শিক্ষক ও নানা ধরণের সংকট নিরসন করে শিক্ষার্থীদের শিক্ষা অর্জনের অবারিত দূয়ার খুলে দেওয়া হোক।

উল্লেখ্য, বিগত সরকারের সময় দক্ষ নার্স সৃষ্টি ও পার্বত্য চট্টগ্রামের স্বাস্থ্যসেবার উন্নতির জন্য প্রায় ৩৫ কোটি টাকা ব্যয়ে বান্দরবানে নার্সিং কলেজটি প্রতিষ্ঠা হয়।

আরও পড়ুন