শিক্ষার্থীর ধর্ষণকারীদের বিরুদ্ধে কঠিন শাস্তি দিতে : রুমায় বৌদ্ধ ঐক্য ফ্রন্ট
বান্দরবানের রুমা উপজেলার পাইন্দু হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়া শিক্ষার্থীর ধর্ষণকারীদের বিরুদ্ধে কঠিন শাস্তি দিতে হবে। তার সাথে জঘন্যতম অপরাধ ধর্ষণের ঘটনাকে ধামাচাপা রাখার লক্ষ্যে বিচারের নামে ধর্ষণকারীদের পালানোর সহায়তার কাজে সংশ্লিষ্টদের বিচারের আওতায় এনে শাস্তি দিতে হবে।
বান্দরবানের রুমায় বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্য ফ্রন্টের নতুন কমিটির পরিচিতি সভায় বক্তাগণ এই দাবি জানিয়েছেন।
আজ সোমবার বেলা ১১ টায় রুমা বাজার সেটের দ্বিতীয় তলায় এক পরিচিতি সভা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্যফ্রন্টের রুমা শাখার সভাপতি বাথোয়াইচিং মারমা সভাপতিত্বে এতে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্যফ্রন্টের বান্দরবান জেলার আহবায়ক নুথোয়াই চিং মার্মা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র রুমা উপজেলা শাখা সহ-সভাপতি মোহাম্মদ এদ্রিছ মিয়া, বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্যফ্রন্টের বান্দরবান
জেলার সদস্য সচিব আনন্দ সেন তঞ্চঙ্গ্যা।
বৌদ্ধ ঐক্য ফ্রন্টের সদস্য সচিব চৌসিঅং এর উপস্থাপনা এ পরিচিতি সভায় স্বাগত বক্তব্য দেন রুমা উপজেলা শাখার বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্য ফ্রন্টের সাধারণ সম্পাদক উশৈসিং মার্মা। এর আগে ব্যাপক সংখ্যক অংশ গ্রহণের মধ্য দিয়ে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি রুমা বাজার থেকে শুরু হয়ে এলাকার গুরুত্বপূর্ণ সড়ক সমূহ প্রদক্ষিণ শেষে রুমা বাজার শেডে দ্বিতীয় তলায় সমাবেত হয়।
নতুন কমিটির ৫১জন সদস্য বিশিষ্ট সদস্যগণ সহ ব্যাপক সংখ্যক স্থানীয়রা এ পরিচিতি সভায় স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।
বক্তারা বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র ধানের শীষ প্রতীক নিয়ে বান্দরবান থেকে মিসেস মাম্যাচিং সাংসদ প্রার্থী হিসেবে নির্বাচন করবে। সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করার জন্য উপস্থিত সকলের প্রতি আহ্বান জানিয়েছেন বক্তারা।


