শীতার্তদের মাঝে শীতবস্ত্র ও যুবকদের খেলাধুলার সামগ্রী বিতরণ করল বিজিবি

মহান বিজয় দিবস উপলক্ষে শীতার্তদের মাঝে শীতবস্ত্র ও যুবকদের খেলাধুলার সামগ্রী বিতরণ করেছে বিজিবি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বান্দরবানের থানচি উপজেলার বলিপাড়া এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এর আয়োজন করে বলিপাড়া জোন (৩৮ বিজিবি)।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে বলিপাড়া জোন ব্যাটালিয়ন প্রাঙ্গণে কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বান্দরবান সেক্টরের সেক্টর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান।

এ সময় সমাজের হতদরিদ্র ও শীতার্ত জনগোষ্ঠীর ৩০০ পরিবারকে একটি করে কম্বল দেওয়া হয়। এছাড়া এলাকার যুবকদের জন্য খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়।

প্রধান অতিথি বলেন, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি বিজিবি জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। শীত মৌসুমে সুবিধাবঞ্চিত মানুষের কষ্ট লাঘব করাই এ উদ্যোগের লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিপাড়া জোন (৩৮ বিজিবি)-এর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম। জোনের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা কর্মসূচি কাভার করেন।

আরও পড়ুন