শুভ চাকমা হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার কজোইছড়ি বিজিবি ক্যাম্পে নির্যাতনের ফলে শুভ চাকমা হত্যার প্রতিবাদে ও দোষীদের বিচারের দাবিতে আজ খাগড়াছড়ি সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে মহাজন পাড়া থেকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শুরু করে শাপলা চত্বর প্রদক্ষিণ করে মুক্ত মষ্ণের এই কর্মসূচির আয়োজন করে পার্বত্য চট্টগ্রাম নিপীড়ন বিরোধী ছাত্র ঐক্য।

সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সদস্য আকাশ ত্রিপুরা এবং সঞ্চালনা করেন সদস্য কৃপায়ন ত্রিপুরা।
সমাবেশে বক্তব্য রাখেন, মারমা স্টুডেন্টস্ কাউন্সিল, খাগড়াছড়ি জেলা শাখা সাধারণ সম্পাদক
উক্যনু মারমা, সাধারণ শিক্ষার্থী তোষিতা চাকমা।
বক্তারা বলেন, শুভ চাকমা হত্যাকাণ্ড বিচারবহির্ভূত রাষ্ট্রীয় হত্যার একটি নৃশংস দৃষ্টান্ত। তারা অবিলম্বে দায়ীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং পার্বত্য চট্টগ্রামে দমন-পীড়ন বন্ধের আহ্বান জানান।



