শ্যামা পূজা উপলক্ষ্যে বান্দরবানের সুধাংশু পাড়ায় শিক্ষা সামগ্রী ও বস্ত্র বিতরণ

সনাতন ধর্মালম্বীদের শ্যামা পূজা উদযাপন উপলক্ষ্যে বান্দরবানের স্টেডিয়াম এলাকার সুধাংশু পাড়া শ্যামা পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী এবং গরীব-অসহায়দের বস্ত্র বিতরণ করা হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যায় স্টেডিয়াম এলাকার সুধাংশু পাড়া শ্যামা পূজা উদযাপন পরিষদের তরুণ উদ্যোক্তা কাজল মল্লিক এর আয়োজনে পাড়াভিত্তিক পূজা আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি এই শিক্ষা সামগ্রী ও বস্ত্র বিতরণ করেন।

এসময় অর্ধশতাধিক শিক্ষার্থীকে শিক্ষা সামগ্রী ও শতাধিক গরীব-অসহায়কে বস্ত্র বিতরণ করা হয়।

NewsDetails_03

এসময় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি বলেন, আপনাদের দেখে মনে হয় আপনারা অনেক ভালো আছেন,আপনাদের পোষাক আর আনন্দে পূজা ভালো কাটুক এই প্রত্যাশা করি। এসময় তিনি সকলকে ধর্মীয় রীতিনীতি মেনে শ্যামা পূজা উদযাপন করার আহবান জানান এবং প্রশাসন থেকে সার্বিক সহযোগিতা করার আশাবাদ ব্যক্ত করেন।

এসময় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু সালেহ মো: আরমান ভুঁইয়া, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রহমান, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা সত্যজিৎ মজুমদার, সার্বজনীন কেন্দ্রীয় দূর্গোৎসব উদযাপন পরিষদ ২০২৫এর অর্থ সম্পাদক সুমন দাশ, বান্দরবান প্রেসক্লাবের নির্বাহী সদস্য কৌশিক দাশ, স্টেডিয়াম এলাকার সুধাংশু পাড়া শ্যামা পূজা উদযাপন পরিষদের উদ্যোক্তা কাজল মল্লিক, আহবায়ক রনি মল্লিক, পূজা উদযাপন পরিষদের সভাপতি রুবেল দে, সাধারণ সম্পাদক টিটু দে, সাংগঠনিক সম্পাদক আনন্দ রুদ্র, অর্থ সম্পাদক অপু দাশ জয়, প্রচার সম্পাদক শ্রীকান্ত দাশসহ সনাতনী ভক্তবৃন্দরা উপস্থিত ছিলেন।

এদিকে পাড়াভিত্তিক শ্যামা পূজা উদযাপনের পাশাপাশি অর্ধশতাধিক শিক্ষার্থীকে শিক্ষা সামগ্রী এবং শতাধিক গরীব-অসহায়কে বস্ত্র বিতরণের এই মানবিক কর্মকান্ড এলাকায় বেশ প্রশংসিত হয়েছে।

আরও পড়ুন