
বড়ইছড়ি কর্নফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি বিশিষ্ট প্রাবন্ধিক আমিনুর রশীদ কাদেরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা দুদকের পরিচালক শফিকুর রহমান ভুঁইয়া। স্কুলের সহকারী শিক্ষক রাজেশ ভট্টাচার্যের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহম্মদ,স্কুলের দাতা সদস্য খোরশেদুল আলম কাদেরী,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাৎ হোসেন চৌধুরী,কাপ্তাই প্রেসক্লাব সভাপতি কাজী মোশাররফ হোসেন,কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক এবং ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবিমল তংচঙ্গ্যা।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া। ছাত্র ছাত্রীদের মধ্য সততা জাগ্রত করার জন্য দুদকের বিভিন্ন বিদ্যালয়ে বিক্রেতা বিহীন সততা স্টোর চালু করার কর্মসুচী অংশ হিসাবে কাপ্তাই উপজেলা সদরে অবস্থিত কাদেরী উচ্চ বিদ্যালয়ে সততা স্টোর চালু করা হয়, পরে স্কুল প্রাঙ্গনে অতিথিরা বৃক্ষরোপন করেন।



