সম্প্রীতি বজায় রাখুন : পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা
বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়ের ৭৫বছর পূর্তি
অন্তর্র্বতী সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, সম্প্রীতি বজায় রাখুন, যে সম্প্রীতি আমাদের মধ্যে কোন ভেদাভেদ সৃষ্টি করতে না পারে।
আজ শনিবার (৫ই এপ্রিল) সকালে বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়ের ৭৫বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে আয়োজিত বিদ্যালয় প্রাঙ্গনে প্লাটিনাম জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেয়ার পর সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তিনি এমন মন্তব্য করেন।
এসময় অন্তর্র্বতী সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা আরো বলেন, সবাই একসাথে মিলেমিশে আমরা বসবাস করতে চাই। কে মারমা, কে ত্রিপুরা, কে বম জাতি তা বিভেদ না করে সবাই মানুষ এইটাকে ধারণ করে সম্প্রীতি বজায় রেখে সহবস্থান করে বসবাস করা দরকার। এসময় সুপ্রদীপ চাকমা আরো বলেন, আমাদের লক্ষ্য ও উদ্যোশে হল সাধারণ জনগণের জীবনমান উন্নয়নে কাজ করা আর আমরা এই লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছি।

বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়ের ৭৫বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে সকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বিদ্যালয় প্রাঙ্গনের সামনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে প্লাটিনাম জয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন করে। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয় প্রাঙ্গনে গিয়ে সমবেত।
এরপরে বিদ্যালয় প্রাঙ্গনে জাতীয় সংগীত পরিবেশনা শেষে, প্লাটিনাম জয়ন্তী এর থিম সং পরিবেশন এবং শপথ বাক্য পাঠ শেষে আলোচনায় অংশ নেন অতিথিরা।
এসময় পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান থানজামা লুসাই, বান্দরবান সেনা জোন এর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এএসএম মাহমুদুল হাসান, পুলিশ সুপার মো.শহিদুল্লাহ কাওছার, অতিরিক্ত জেলা প্রশাসক এস এম মঞ্জুরুল হক, পার্বত্য জেলা পরিষদের সদস্য এডভোকেট মো.আবুল কালাম, প্লাটিনাম জয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক মোজাম্মেল হক লিটন, সদস্য সচিব জসিম উদ্দিন তুষারসহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তা এবং বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়ের ১৯৫০সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও বর্তমানে অধ্যায়নরত শিক্ষার্থীরাসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
নবীন-প্রবীণের এই মহা মিলন মেলায় দিনব্যাপী শিক্ষক ও গুনীজনদের সম্মাননা স্মারক প্রদান, প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণ,মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা, এ্যালামনাই কমিটি ঘোষণা, র্যাফেল ড্র ও পুরস্কার বিতরণসহ নানান আয়োজনে রাতেই শেষ হবে এই বর্ণাঢ্য আয়োজন।



