সরকারের ব্যাপক রাজস্ব আয়ের অপার সম্ভাবনা রোয়াংছড়ির পর্যটন খাত

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটন কেন্দ্র দেবতাকুমকে ঘিরে রাজস্ব আয়ের সম্ভাবনা ক্রমশ বাড়ছে। দেবতাকুমের সৌন্দর্য বর্ধন ও আধুনিকায়নমূলক কাজ করা গেলে এটি আরো আকর্ষণীয় হয়ে উঠবে। ফলে পর্যটকের সংখ্যা বৃদ্ধি পাবে এবং রাজস্ব আয়ও বহুগুণে বাড়বে।

রোয়াংছড়িতে নান্দনিক ঝর্ণা দেখতে শত শত পর্যটক চলে আসে। বর্তমানে দেবতাকুম পর্যটন স্পট থেকে ট্যুরিস্ট গাইডের ফরম প্রতি কপি ৫০ টাকা এবং প্রত্যেক পর্যটক দৈনিক ৫০ টাকা করে প্রদান করেন। উপজেলা প্রশাসনের মাধ্যমে সরকারি কোষাগারে জমা হয়। দৈনিক দায়িত্বে থাকা পুলিশ ও কর্মীদের জন্য সেখান থেকে ব্যয় করা হলেও অবশিষ্ট অর্থ ব্যাংকে জমা রাখা হয়। এই অর্থ দিয়ে যদি পর্যটন এলাকায় সৌন্দর্য বর্ধন ও অবকাঠামোগত উন্নয়ন করা যায়, তবে ভ্রমণপিপাসুরা আরও বেশি আকৃষ্ট হবেন।

সূত্রে জানা যায়, দেবতাকুম ৩নং আলেক্ষ্যং ইউনিয়নে অবস্থিত হলেও নামে মাত্র বেসরকারিভাবে পরিচালনা কমিটি এসব পরিচালনা করে থাকেন। ফলে আজ অবধি একটি টাকাও ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষ পাইনি।

জানা যায়, ইউনিয়ন পরিষদের সদস্যরা এ বিষয়ে মামলা করতে চেয়েছিলেন এমন অভিযোগ উঠেছে। তবে তৎকালীন ইউএনও মামলা করতে নিষেধ করায় তা আর হয়নি। এসব বিষয়ে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ন্যায্য সুরাহা করতে দাবি করা হয়ে ছিলেন বলে জানা গেছে।

NewsDetails_03

এছাড়া আরো জানা গেছে, অনেকবার উপজেলা মাসিক সমন্বয় সভায় এসব নিয়েও আলোচনা সময় এসব ইউনিয় পরিষদের দাবিতে উত্থাপন করা হয়ও জানা গেছে।

এব্যাপারে দেবতাকুম পরিচালনা কমিটি সভাপতি নুচমং মারমা বলেন, আমরা উপজেলা প্রশাসনকে জনপ্রতি ৫০টাকা হিসাব করে দিতে হচ্ছে। আরো ইউপি পরিষদকে ২শতাংশ দেওয়ার কথা থাকলেও দিতে পারেননি। আমরা যারা পরিচালনা করি, সকল সদস্য একমত না হলে এসব কাজ করা সম্ভব নয়।

৩নং আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা বলেন, জনপ্রিয় পর্যটন এলাকাটি আমার ইউনিয়নের মধ্যে অবস্থিত। কিন্তু দু:খের বিষয় হচ্ছে ব্যাপক রাজস্ব আয়ের উৎস থাকলেও আমি কিছুই করতে পারেনি। এ ব্যাপারে আমাদের ইউপি মেম্বাররা মামলা করতে চেয়েছে। আমরা মামলা না করতে বারণ করছি।

তিনি আরো বলেন, দেবতাকুম পর্যটনটি পরিচালনা করে তাদের সাথে কথা বলে নিদ্ধান্ত নেওয়ার কথা ছিল। শুধু তাই নয়, আমি নিজেই উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছি, এখনো পর্যন্ত কোন সুরাহা হয়নি।

আরও পড়ুন