সাবেক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরাসহ ৮ শতাধিক আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে মামলা
খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়ার বাসভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরাকে প্রধান আসামি করে ৮ শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মী বিরুদ্ধে মামলা হয়েছে।
আজ বৃস্পতিবার(১৫ আগস্ট) সকালে খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় কুজেন্দ্র লাল ত্রিপুরাসহ পাঁচ শতাধিক আওয়ামী লীগের নেতাকর্মী নাম উল্লেখ করে মামলা করা হয়। এছাড়া আরো ৩ শতাধিক অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো: ফখরুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, ইতিমধ্যে আসামিদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।
উল্লেখ, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ শিক্ষার্থীদের সাথে আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের এক পর্যায়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়ার বাসভবনে হামলা চালিয়ে ভাংচুর, লুটপাট চালিয়ে আগুন ধরিয়ে দেয়।


