সুশাসন প্রতিষ্ঠায় ও গুজব প্রতিরোধে বান্দরবানে মতবিনিময় সভা

বান্দরবানে গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে “সুশাসন প্রতিষ্ঠায় এবং গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিক ” শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(১০ ডিসেম্বর) সকালে বান্দরবান সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করে আঞ্চলিক তথ্য অফিস (পিআইডি) চট্টগ্রাম।

NewsDetails_03

আঞ্চলিক তথ্য অফিস (পিআইডি) চট্টগ্রাম এর উপ প্রধান তথ্য অফিসার মো.সাঈদ হাসান এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম আরা রিনি।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মান্না দে, আঞ্চলিক তথ্য অফিস (পিআইডি) চট্টগ্রাম এর সিনিয়র তথ্য অফিসার বাপ্পী চক্রবর্তী, বান্দরবান জেলা তথ্য অফিসার মো.আনোয়ার হোসেন, মেডিকেল অফিসার ডা.প্রসেনজিৎ ঘোষ, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু,দুর্নীতি প্রতিরোধ কমিটির বান্দরবান জেলার সভাপতি অং চ মংসহ জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, সাংবাদিকরা হলো সমাজের দর্পণ। আর এই সাংবাদিকদের যেকোন প্রকাশিত সংবাদ পাঠক মনোযোগ দিয়ে পড়ে ও শুনে, আর তাই সাংবাদিকদের সংবাদ হতে হবে বস্তুুনিষ্ঠ ও সত্য। এসময় বক্তারা বলেন, সুশাসন নিশ্চিত করতে ও গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান সময়ে গুজব দ্রুত ছড়ায়, তাই সাংবাদিকদের আরও তথ্য নির্ভরভাবে সংবাদ পরিবেশন করতে হবে আর তার মাধ্যমে সমাজে শান্তি শৃঙ্খলা বিরাজ করবে। এসময় বক্তারা গুজব শনাক্তকরণ ও প্রতিরোধে সাংবাদিক ও প্রশাসনের ঐক্যবদ্ধ প্রচেষ্টার প্রতি গুরুতা¡রোপ করেন।

আরও পড়ুন