রামিসা হত্যার প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন

শিশু রামিসা হত্যা ও দেশের আইনশৃঙ্খলার চরম অবনতির প্রতিবাদ জানিয়ে বান্দরবানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৪মে (রবিবার) সকালে বান্দরবানের সচেতন ছাত্র সমাজের আয়োজনে জেলা সদরের শহীদ আবু সাঈদ মুক্তমঞ্চে সচেতন ছাত্রসমাজের ব্যানারে শিক্ষার্থীদের অংশগ্রহনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে বান্দরবানের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা অংশ নেন।

NewsDetails_03

মানববন্ধনে বক্তারা রামিসার মত নিস্পাপ শিশুকে জঘন্যভাবে হত্যার তীব্র প্রতিবাদ জানান এবং এই ঘটনায় জড়িত গ্রেফতারকৃত দোষী ব্যক্তিকে কালবিলম্ব না করে দৃষ্টান্তমুলক শাস্তি প্রদানের দাবি জানান।

এসময় বক্তারা বর্তমানে দেশের আইনশৃঙ্খলার চরম অবনতি হয়েছে মন্তব্য করে আইনশৃঙ্খলা বাহিনীকে আরো সজাগ হওয়া এবং নারী ও শিশুদের নিরাপত্তা আরো বৃদ্ধি করার আহবান জানান।
এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক আসিফ ইকবাল এর সভাপতিত্বে মানববন্ধনে ছাত্র প্রতিনিধি সৈয়দ আল মাশরুর জিসান, মো.ইসমাইল,মিজানুর রহমান সাকিব, রুমানা আক্তার প্রিয়া, মাহীর ইরকিসামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন