বান্দরবানে আওয়ামী লীগের ৬ নেতা গ্রেপ্তার

বান্দরবান জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে পুলিশ আওয়ামী ও দলটির সহযোগী সংগঠনের ৬ নেতাকে গ্রেপ্তার করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাতে জেলা সদর, লামা ও নাইক্ষ্যংছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের ৫ আগস্টের সরকার পতনের পর হওয়া বিভিন্ন মামলার গ্রেপ্তার করা হয়েছে।

NewsDetails_03

গ্রেপ্তার হলেন, বান্দরবান পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সালাউদ্দিন এবং জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক এস এম আবু তাহের, সদর উপজেলা মৎসজীবি লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর, লামা থেকে আওয়ামী লীগ নেতা কামাল উদ্দিন,নাইক্ষ্যংছড়ি থেকে
সাবেক কৃষক লীগের নেতা ডা. আব্দু রহিম, আওয়ামী লীগ নেতা আবদুল জব্বার ।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ পারভেজ ও লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, গ্রেপ্তারকৃতদের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে, এই অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন