বিজয় দিবসে শ্রদ্ধা নিবেদন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (গণতান্ত্রিক) এর

মহান বিজয় দিবস উপলক্ষ্যে বান্দরবানে বীর শহীদদের শ্রদ্ধাজ্ঞাপন করে পুস্পস্তবক প্রদান করছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (গণতান্ত্রিক)।

NewsDetails_03

আজ ১৬ই ডিসেম্বর (সোমবার) ভোরে সূর্যোদয়ের সাথে সাথে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (গণতান্ত্রিক)এর সদস্যরা উপস্থিত হয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই পুস্পস্তবক অর্পণ করেন।

এসময় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (গণতান্ত্রিক) এর বান্দরবান জেলা কমিটির সভাপতি উবামং মারমা এর নেতৃত্বে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (গণতান্ত্রিক) এর বিভিন্ন নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন