আগামীকাল বান্দরবানে শুরু হচ্ছে পার্বত্য জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট

বর্ণাঢ্য আয়োজনে বান্দরবানে শুরু হচ্ছে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট।

সোমবার (৮ ডিসেম্বর) সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সভাকক্ষে বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে জানান আগামী ৯ডিসেম্বর থেকে বান্দরবান জেলা পরিষদের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে জেলা স্টেডিয়ামে শুরু হবে বান্দরবান জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ২০২৫।

NewsDetails_03

এসময় তিনি আরো জানান,এবারের টুর্নামেন্টে বান্দরবানের ৭টি উপজেলা আর বান্দরবান সদর ফুটবল দল সহ মোট ৮টি দল অংশগ্রহণ করবে এবং আগামী ১৪ ডিসেম্বর টুর্ণামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ করা হবে। টুর্নামেন্টে অংশ নেয়া সকল দলকে আকর্ষণীয় পুরস্কার এবং বিজয়ী দলকে দেয়া হবে গোল্ডকাপ ট্রফি। এসময় তিনি যুব সমাজকে মাদকমুক্ত রাখা এবং নতুন প্রজন্মকে ক্রীড়ামুখী করে রাখতে আগামীতে আরো বিভিন্ন ক্রীড়া ইভেন্ট পরিচালনা করার আশাবাদ ব্যক্ত করেন।

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, নির্বাহী কর্মকর্তা মুহা: আবুল মুনসুর,সদস্য আবুল কালাম আজাদ, সদস্য উবাথোয়াই মার্মা, জেলা ক্রীড়া অফিসার মো.রেজাউল করিম, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং জেলা পরিষদের কর্মকর্তারা এসময় প্রেস ব্রিফিং এ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন