রবিউল আউয়াল উপলক্ষে বান্দরবানে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

পবিত্র মাহে রবিউল আউয়াল উপলক্ষে বান্দরবানে কেরাত, আযান ও ইসলামী সংগীত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (২১ নভেম্বর) সকালে বান্দরবান ইসলামী পাঠাগার বান্দরবানের আয়োজনে পাঠাগারের সভাকক্ষে এইপুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইসলামী পাঠাগার বান্দরবানের প্রধান নির্বাহী অ্যাডভোকেট মুহাম্মদ আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এস এম হাসান।

এসময় আরও উপস্থিত ছিলেন বান্দরবান প্রেসক্লাবের সভাপতি মো. নাছিরুল আলম, পাঠাগারের অর্থ সম্পাদক নাজিম উদ্দীন, কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদক খোরশেদ আলম, পাঠাগারের লাইব্রেরি নির্বাহী মো. ইসহাকসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।

এসময় পবিত্র মাহে রবিউল আউয়াল উপলক্ষে বান্দরবান জেলা সদরের ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কেরাত, আযান ও ইসলামী সংগীত প্রতিযোগিতায় বিজয়ী প্রতিযোগীদের হতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের ধর্মীয় ও নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কেরাত, আযান ও ইসলামী সংগীত চর্চার মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে ধর্মীয় মূল্যবোধ, শুদ্ধ সংস্কৃতি ও সৃজনশীল প্রতিভার বিকাশ ঘটে, এই ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান বক্তারা।

এসময় বক্তারা সবাইকে পাঠাগারমুখী করার আহবান জানান বই পড়ার প্রতি আগ্রহ বৃদ্ধি করে সুনাগরিক হিসেবে দেশের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আরও পড়ুন