বান্দরবানে প্রতিবাদ সমাবেশ করলো জাসাস

ফ্যাসিবাদী আওয়ামী সন্ত্রাসীদের বর্বরোচিত হামলার মাধ্যমে নড়াইল জেলার কালিয়া উপজেলা পৌর জাসাস এর সাধারণ সম্পাদক সোহেল মোল্লাকে হত্যার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বান্দরবানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস বান্দরবান জেলা কমিটির আহবায়ক এডভোকেট মোঃআলমগীর চৌধুরীর সভাপতিত্বে এবং সদস্য সচিব মোঃ ইউনুছ এর সঞ্চালনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো.আবিদুর রহমান।

এসময় আরো উপস্থিত ছিলেন, বান্দরবান পৌর বিএনপির আহবায়ক নুরুল ইসলাম, সদস্য সচিব মোহাম্মদ শফিউল্লাহ সফি, জেলা জিয়া মঞ্চের সাবেক আহবায়ক মোহাম্মদ মুছা হাওলাদার এবং সদস্য সচিব মোহাম্মদ ইলিয়াছ, পৌর জাসাস সভাপতি মোহাম্মদ আবছার, সেক্রেটারি মোহাম্মদ জাহাঙ্গীর আলমসহ সদর উপজেলা ও পৌর জাসাসের নেতৃবৃন্দরা।

প্রতিবাদ সভায় বক্তারা,ফ্যাসিবাদী আওয়ামী সন্ত্রাসীদের বর্বরোচিত হামলার মাধ্যমে নড়াইল জেলার কালিয়া উপজেলা পৌর জাসাস এর সাধারণ সম্পাদক সোহেল মোল্লাকে হত্যার তীব্র প্রতিবাদ জানান এবং এই ঘটনায় জড়িতদের দ্রæত গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান।

এসময় বক্তারা আরো বলেন, ফ্যাসিবাদী আওয়ামী সন্ত্রাসীরা হঠাৎ দেশে অরাজকতা সৃষ্টি করে দেশে অশান্তির সৃষ্টি করছে, তবে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস এর নেতাকর্মীরা ফ্যাসিবাদী আওয়ামী সন্ত্রাসীদের এই ধরণের কোন অপকর্মকে ছাড় দেবে না।

আরও পড়ুন