কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ১১.২৫ ঘনফুট সেগুন কাঠ জব্দ

রাঙামাটির কাপ্তাইয়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ১১ দশমিক ২৫ ঘনফুট সেগুন কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪১বিজিবি)। জব্দ করা কাঠের আনুমানিক সিজার মূল্য ৫৬ হাজার ২৫০ টাকা।

বিজিবি সূত্রে জানা গেছে, গত ২২ নভেম্বর রাত আনুমানিক ৮টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)-এর অধীনস্থ ঢংছড়ি বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার মো. আব্দুর রশিদের নেতৃত্বে একটি টহল দল চেকপোস্ট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় অভিযান চালিয়ে ১১ দশমিক ২৫ ঘনফুট সেগুন কাঠ জব্দ করতে সক্ষম হয় বিজিবি সদস্যরা। জব্দ করা কাঠের আনুমানিক মূল্য ৫৬ হাজার ২৫০ টাকা।

কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) সীমান্ত সুরক্ষার পাশাপাশি অবৈধ কাঠ পাচার ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।

আরও পড়ুন