
ফিতা কেটে পাসপোর্ট সপ্তাহের শুভ উদ্বোধন শেষে পাসপোর্ট কার্যালয়ের মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, ২০১৪ সালে বান্দরবানে প্রথম আঞ্চলিক পাসপোর্ট অফিসের উদ্বোধন করা হয়। শুরু থেকে এখন পর্যন্ত ৪হাজার ৬৮৫ টি পাসপোর্টের আবেদন জমা নেওয়া হয় এবং যাচাই বাচাই শেষে ৪ হাজার ৪০১ টি পাসপোর্ট বিতরন করা হয়েছে।
এসময় বক্তারা, সকলের আন্তরিকতা ও সহযোগীতা অব্যাহত থাকলে জনগণকে সুষ্ঠ সেবা প্রদান করে সঠিকভাবে পাসপোর্ট সেবা প্রদান করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন । আগামী ২রা মার্চ পর্যন্ত এই জাতীয় পাসপোট সপ্তাহ সেবার কার্যক্রম অব্যাহত থাকবে।


